যেভাবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখা হয়;
প্রথমে আসি এক যুগ আগের কথায় যখন মেট্রিক পাশ করেই কম্পিউটার শিখতে কোর্স করি যেখানে ৩ মাসে যা শিখেছি কম্পিউটার কেনার পর ৩ দিনে তার চেয়ে বেশী শিখেছি বলা যায়। কিন্তু Computer প্রপারলি শিখতে না পারলে ওয়েব সাইট বানানো দূরের কথা এমএস ওয়ার্ডে ভালো কাজ করা পসিবল না। এখানে অনেক কিছু জড়িত রয়েছে।
আইটির সকল বিষয়ে দক্ষ হলে ভালো সুন্দর ওয়েব ডেভেলপের কাজ করা সহজ হয়, বিশেষ করে ফটোশপ ও এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি জানা থাকলেও ভালো অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ যে যত বেশী জানে সে তত বেশী সাইটে ইজি কাজ করতে পারবে। ডিজাইন, স্মার্ট থিম, আর্টিক্যাল লেখতে MS World সম্পর্কে প্রপার নলেজ থাকা আবশ্যক।
কালার কম্বিনেশনে এক্সপার্ট থাকলে চমৎকার কাজ করা সম্ভব। আবার ইংলিশেও দক্ষ থাকা আবশ্যক, এতে আর্টিক্যাল লিখতে কাজে আসবে। এক সময় এফিলিয়েট মার্কেটিং করে পেসিভ ইনকাম করা সম্ভব। ভালো থাম্বনেল করতে পারলে ইউটিউব চ্যানেল খুলে ডিজিটাল মার্কেটিং করতে ইজি হয়। English ভালো জানলে ইংলিশে কনটেন্ট লিখে বিদেশীদের Engagement বাড়ানো যায়।
বাংলা ব্যাকরণে এক্সপার্ট থাকলে কনটেন্ট রাইটিং নিখুঁত করা সহজ। সাধারণ জ্ঞানে ভালো থাকলেও সহজে শিক্ষনীয় সাইটে টিচ করা সহজতর হয়। এগুলোকে প্রাধান্য দিয়েই বছরের পর বছর কম্পিউটারের যাবতীয় বিষয় জানতে ভালো করে কম্পিউটার আয়ত্তে আনি। শুধু ফ্রিলান্সিং না, যেকোন জায়গায় জবে ভালো করতে গেলে পিসি রিলেটেড ভালো জ্ঞান থাকা আবশ্যক। ইমেইল করতে না জানলে শিক্ষিত হয়ে লাভ কি এই ডিজিটাল যুগে।
গণিতে ভালো থাকলে কোডিং করতে মাথা ধরা থাকবে না, এতে ওয়েবসাইটে নতুন নতুন ফিচার যুক্ত করা সহজ। যখনই ফ্রি হতাম এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম। ভিডিও এডিটিং ভালো করা যায় যদি ফটোশপের দক্ষতা থাকে, এক কথায় এখনকার যুগে স্মার্ট থাকতে গেলেই কম্পিউটারে বেসিক নলেজ থাকা ছাড়া কোন উপায় নাই। এভাবেই নিজের আগ্রহ বাড়িয়ে অল্প অল্প করে ১০-১২ বছরে অফলাইন ও অনলাইনের মাধ্যমে আইসিটি সম্পর্কে ভালো পারদর্শীতা লাভ করে সক্ষম হই। আজ এখানেই রাখছি। কথা হবে আরেকটি পর্বে, নতুন কোন ঘটনা নিয়ে। ভালো থাকবেন, গুড বাই..
Questions & Answer :
DVD এর পূর্ণরূপ কি?
DVD এর পূর্ণরূপ Digital Visual Disk.
WWW এর পূর্ণরূপ কি?
WWW এর পূর্ণরূপ World Wide Web.


You can comment here.
উত্তরমুছুন