Header Ads

Header ADS

নিজে নিজে ইমেইল করার নিয়ম | মোবাইলে ইমেইল পাঠানোর নিয়ম | কম্পিউটারে ইমেইল পাঠানোর নিয়ম

 

নিজে নিজে ইমেইল করার নিয়ম | মোবাইলে ইমেইল পাঠানোর নিয়ম | কম্পিউটারে ইমেইল পাঠানোর নিয়ম

নিজে নিজে ইমেইল করার নিয়ম

ইমেইল করতে আগ্রহ বাড়াতে যা করণীয়;

আজকে একটু ভিন্নভাবে শুরু করার চেষ্টা করছি। কিভাবে যেকোন স্থান থেকে যেকোন স্থানে কোন ব্যক্তির কাছে ডকুমেন্টস সেন্ড করবেন কালারফুল রাইটিং এটাচ ফাইল, ফটো, ভিডিও সিভি সহ নানা ব্যক্তিগত প্রফেশনাল E-Mail করার ভয় কেটে যাবে এই পর্ব মনোযোগ সহকারে পড়লে। যেকোন কাজ করতে গেলে শুধু ইচ্ছার প্রয়োজন, আমরা Whatsapp কিংবা Imo তে ছবি, টেক্সট ভিডিও অতি সহজে সেন্ড করতে পারি, কিন্তু ইমেইল করতে গেলে অনিহা থাকে। ভাবছেন, এগুলো ঝামেলা, কি থেকে কি হয়ে যায়।  মজার বিষয়, যেভাবে অনলাইনে একটা আর্টিক্যাল লিখা হয় তার চেয়েও অনেক সুন্দর উপস্থাপন করা যায় যদিও একটু সময় দেয়া হয়। আর সময় না দিলে শুধু পিডিএফ ফাইল এর রাইট বাটনে ক্লিক করে শেয়ার অপশনে গিয়ে ইমেইল লেখা অংশে Email বসিয়ে সেন্ড করে দিলেই মেইল চলে যাবে।

মোবাইলে ইমেইল পাঠানোর নিয়ম

প্রফেশনাল মেইল করলে আলাদা একটা স্মার্টনেস চলে আসে। সেখানে ইমেইল ওপেন করলেন, মোবাইলে ঢুকলে Compose লেখা দেখবেন সেখানে ক্লিক করে ইমেইল করা হয় আর কম্পিউটারে  ঢুকলে New mail লেখা অংশে চাপ দিয়ে ইমেইলের কাজ শুরু হয়। যখন বিভিন্ন অপশন দেখবেন সেখানে কম্পিউটারে এমএস ওয়ার্ড ভেবে টাইপ করা শুধু করবেন। এখানে Bold, Italic, Underline, যেখানে লেখার ভিতরে লিংক শেয়ারও করতে  পারবেন দিতে পারবেন আপনার ওয়েবসাইট ঠিকানা, ফটোর ভিতরেও url যুক্ত করে দিতে পারবেন যেখানে ক্লিক করলেই Website যাওয়া যায়। ভিডিও insert করে যুক্ত করতে পারবেন, ফাইল এটাচ করার পাশাপাশি লেখা রঙ্গিন করে নানা ভাবে ছোট বড় সাইজ করে একেক কলাম একেক আকারে তুলে ধরতে পারবেন।Inbox মেইল ডিলিট করলে Trash চলে যাবে, পারমানেন্ট ডিলিট করতে Forever ক্লিক করে Delete করতে পারবেন, পূনরায় এই Mail সেটিংসে গিয়ে এপ্লাই করে আনতে পারবেন যা গুগলের কাছে থাকে। যেকোন স্থানে মেইল থাকুক, এক স্থানে থেকে অন্য স্থানে অনায়াসে move করতে পারবেন, যেমন Starred, Spam, Important, শুধু তাই না, আলাদাভাবে সাজিয়ে রাখতে পারবেন। ইমেইল কে একটা মেমোরি ধরে নিবেন। সেখানে হাজার হাজার মেইলের মধ্যে প্রয়োজনীয় মেইল খুব সহজে সার্চ দিয়েও বের করা যায়। সপ্তাহের শেষ দিন অফিস শেষ করে, রবি বারে ছুটি নিয়েছেন কিন্তু সেদিন মেইল করার কথা রয়েছে, সেখানে বৃহস্পতিবারে শিডিউল করে ইমেইল করে দেখে দিলেন যা রোববার সকাল ১০ টায় অটো চলে যাবে। শুধু তাই না, এক সাথে শত শত ব্যক্তিকে এক ক্লিকেই Mail করা সম্ভব। 

কম্পিউটারে ইমেইল পাঠানোর নিয়ম 

যেকোন ভাষায় ইমেইল এসেছে, সেখানে ট্রান্সলেশন অপশন ব্যবহার করে নিজ ভাষায় ইমেইল টি বুঝে নিতে পারবেন যেখানে কোন কপি পেস্ট করে নিয়ে পড়তে হবে না। বিভিন্ন তারিখ বা Word দিয়ে মেইল খোঁজার পাশাপাশি, কোন ওয়ার্ড বাদ দিয়েও ইমেইল খোঁজা যায়। এমনকি মেইল Archive করতে পারবেন। নতুন নতুন ফল্ডার ওপেন করে নিজের মতো সাজিয়ে রাখতে পারবেন। Label ব্যবহার করে কাস্টমাইজড করতে পারার পাশাপাশি Folder এর প্রয়োজনিয়তা বুঝে কালার দিয়ে রাখতে পারবেন। সহজে চোখে পড়ে খুঁজতে অসুবিধা না হওয়ার জন্য Inbox কে এক ধরনের কালার, sent কে আরেক ধরনের এবং Draft কে এক কালার, এভাবে সাজিয়ে রাখতে পারবেন নিজের ইচ্ছামতো। বিস্তারিত জানতে যেকোন ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন। বা গুগল করে নানা টিপস পড়তে পারেন যা আজীবনের জন্য কাজে লাগবে। আপনি মন মতো কাউকে পাঠাতে পারবেন কিন্তু দোকানদার বা অন্য কেউ এভাবে পাঠাতে পারবে না। আর নিজ ইমেইল থেকে পাঠানে ডকুমেন্টস হিসেবে সংরক্ষণ থাকলো।

 ফেইসবুক, টুইটার কিংবা ইনস্টগ্রাম ইউজ করতে পারলে ইমেইল নয় কেন? আপনি ঘরে বসে পৃথিবীর সকল স্পেশাল ব্যক্তি প্রতিষ্ঠানের ইমেইল নাম্বার সংগ্রহ করতে পারবেন। শুধু তাই নয়, ইমেইল করা জানার কারণে, MS World প্রপারলি প্রেকটিস হয়ে যায়। নিজেকে আলাদা ইউনিক হিসেবে পরিচিতি বাড়াতে পারবেন, ব্যক্তিত্ব বাড়বে, বাড়বে যোগাযোগে পারদর্শিতা দক্ষতার পরিচয় বহন করতে পারবেন। অফিসে সেরা থাকার পাশাপাশি, ঘরে বাহিরে সকল জায়গায় নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন। JPG ফাইল, PDF ফাইল সহ নানা ফাইল সম্পর্কে সহজে আয়ত্তে আনতে পারবেন। এক বসে বসে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিজনেস গ্রোথ করতে পারবেন খুব সহজে। নানা সোসাল মিডিয়ায় হয়ে উঠবেন দক্ষ সুপরিচিত। আজ আর লিখছি না, কথা হবে আরেকটি পর্বে, নতুন কোন টপিকস নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।


Read more.. 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.