Header Ads

Header ADS

নিজেকে উন্নত করার উপায় | কিভাবে লাইফস্টাইল পরিবর্তন করা যায় | নিজেকে পরিবর্তন করার উপায়

 

নিজেকে উন্নত করার উপায় | কিভাবে লাইফস্টাইল পরিবর্তন করা যায় | নিজেকে পরিবর্তন করার উপায়

কিভাবে লাইফস্টাইল পরিবর্তন করা যায়

আপনি অনলাইনে ইনকাম না করলেও ICT (কম্পিউটার তথ্য প্রযুক্তি) সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার;

যে বিষয় গুলো সম্পর্কে আইডিয়া থাকলে নিজের পাশাপাশি পরিবার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব লাভবান হবে। সময়ের অপচয় রোধ হবে, অল্প সময়ে অধিক কাজ সেড়ে নিতে পারবেন পাশাপাশি সময়ের কাজ সময়ে শেষ করা ছাড়াও খরচ লাঘব করা সম্ভব। দক্ষ নতুন প্রজন্ম গড়ে তুলে নিজের জানার প্রতি গুরুত্ব দেয়া আবশ্যক। নিম্নে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি;

) সন্তান ফাঁকি দিচ্ছে কিনা অবগত হতে পারবেন; বাবা মা ছেলে মেয়ে কে কম্পিউটার কিনে দিচ্ছেন, সেখানে সে কতটুকু জানলো এবং কিসে বেশী সময় দিচ্ছে তা অল্পতে জেনে নিতে পারবেন। সন্তান সামান্য কিছু জানাতে লাফালাফি না করে অবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ কম্পিউটার এমন একটা বিষয় যা শত বছর ধরে শিখতে থাকলেও শেখার শেষ হবে না। তাই তারা তুচ্ছ জিনিস জেনে আপনাকে মহা জ্ঞানী হিসেবে পরিচয় দিচ্ছে কিনা জানতে পারবেন।

) সন্তানের মেধার মূল্যায়ন করতে পারবেন; সন্তান ভালো কিছু জানলে তা অল্পতে এনাইলাইসিস করার সক্ষমতা থাকবে যদি আপনি কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা রাখতে পারেন। এতে বাহিরের লোকের কথা শুনে নিজের ঘরের লোককে অবমূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হবে না। আরও ভালো কিভাবে করা যা তার সুপরামর্শের পাশাপাশি চলমান মেধার পুরষ্কার দেয়ার মানসিকতা থাকবে।

) ইনফরমেশন টেকনোলজির ব্যবহার ; Information Technology এর সঠিক ব্যবহার জানতে পারলে ছোট কাজ নিজে নিজেই সেড়ে নিতে পারবেন, এতে দোকান না সন্তানের কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করবেন না। যেমম ইমেইল করা, World file লেখা, গুগল করে যেকোন বিষয়ে জানা, ইউটিউব ভিডিও দেখে যেকোন বিষয় আয়ত্তে আনা, ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা নেয়া ইজি হয়।

নিজেকে উন্নত করার উপায়

) সন্তানের জন্য সঠিক ভবিষ্যৎ প্লান; সন্তানের মানসিকতা মেধার সহজে যাচাই করতে পারবেন, এতে ভবিষ্যতে প্রবাসে না দেশে বিজনেস নাকি ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি পড়াবেন বুঝে যাবেন। কারণ ঘরে বসে দেশের সকল পেশার সুবিধা অসুবিধা নিজের জানতে পারছেন।

) সুসন্তান প্রতিষ্ঠিত বা গড়ে তুলা; যার পৃথিবী সম্পর্কে প্রতিদিন খুব দ্রুত মূল্যবান তথ্য হাতের মোটে পেয়ে যাচ্ছেন, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা জানার সক্ষমতা রয়েছে এতে কোন পথে সন্তানকে প্রতিষ্ঠিত করলে ফায়দা পাবেন তা আগাম ধারণা নিতে পারবেন, সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তাই নিজে টাইটেল পাশ না করলেও দৈনিক শিক্ষনীয় বার্তা পড়া এবং টেকনিকালি নলেজ থাকার কারণে অনেক ভালো পরিকল্পনা গ্রহণ করে সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন।

) অন্যের দ্বারস্থ না হওয়া; যেকোন সমস্যার সম্মুখীন হলেই গুগল বা ইউটিউবের একাধিক ভিডিও দেখে এর মধ্যে কম্পেয়ার করে সঠিক পথ বের করতে পারবেন। উন্নত মানসিকতা থেকে শুরু করে শরীরের রোগ বালাই ছাড়াও মানুষ সম্পর্কে ধারণা বিভিন্ন শ্রেণী, যন্ত্রপাতি থেকে শুরু করে যাবতীয় আপডেট রয়েছে এই ইন্টারনেটে। 

নিজেকে পরিবর্তন করার উপায়

) ফোনকল বা টেলিভিশন ছাড়াই তথ্য আহরণ; যেহেতু Internet ইউজ করেই যেকোন বিষয় স্বচ্ছ ধারণা নিতে পারছেন সেহেতু খবরের অপেক্ষা করা কিংবা কাউকে কল দিয়ে জানার প্রয়োজন পড়ে না। এমনকি লাইভেও অনেক ঘটনা জানার সুযোগ রয়েছে।

) সত্য মিথ্যা বিশ্লেষণ ; কোনটা সঠিক কোনটা বেঠিক সেগুলো বুঝে নিতে পারবেন যদি আইসিটি সম্পর্কে ভালো আইডিয়া থাকে। তাই প্রতিদিন একটু একটু করে হলেও খবরের কাগজে যেভাবে এক সময় চোখ ভোলাতেন ঠিক একই ভাবে ইন্টারনেটের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হোন, অবসর সময় কাজে লাগান। ৮০% জানার উদ্দেশ্যে সময় বের করেন বাকি ২০% বিনোদনে টাইম দিন সেই ইন্টারনেট জগতে এবং - ঘন্টার অধিক টাইম বিনা কারণে সোসাল মিডিয়ায় কাটিয়ে দিবেন না। 

) খাদ্যাভ্যাস পোষাকে সচেতনতা ; ইন্টারনেট ব্যবহার করে যেমন খাবার সম্পর্কে সচেতন হওয়া যায় পাশাপাশি বিভিন্ন ধরনের রং কি Mean করে এবং রুচিশীল পোশাক সম্পর্কেও সম্যক আইডিয়া পাবেন। আজ আর লিখছি না, কথা হবে আরেকটি পর্বে, নতুন কোন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।

 

আরও পড়ুন..

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.