তথ্য প্রযুক্তির ব্যবহার সমস্যা ও সম্ভাবনা
তথ্য প্রযুক্তিতে নিজেকে এগিয়ে রাখার সহজ উপায় (২য় পর্ব);
বর্তমান বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে যেকোন দেশের যেকোন বিষয়ে কয়েক মিনিটে ডাটা সংগ্রহ করা সম্ভব। শুধু তাই না, নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেও বাড়তি আয়ের পথ বেছে নিয়েছেন অনেক প্রতিভাবান ব্যক্তি।
চাইলে আপনিও এমন বিজ্ঞানময় জগতে পা দিতে পারেন যেখানে চিকিৎসা থেকে শুধু করে বিনোদনসহ নানা নতুনত্ব তথ্যভাণ্ডার উপস্থান করে জীবন সহজ ও আনন্দদায়ক করে তুলতে পারেন। ঘরে বসে শিক্ষা বিস্তারে অবদান রাখতে পারেন। আই.সি.টি বিষয়ে দক্ষ হয়ে গড়ে উঠার নতুন কিছু পয়েন্ট তুলে ধরছি যা ব্যাখ্যা সহ জেনে নিন।
১) প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়া আইটি কলাম পড়া; অফলাইন/অনলাইন পত্রিকার আইসিটি কলামগুলো রেগুলার মনোযোগ সহকারে প্রতিদিন পড়তে থাকুন, নতুন নতুন অবাক করা তথ্য জানতে পারবেন পাশাপাশি আনন্দও পাবেন।
২) কম্পিউটার সম্পর্কিত বাছাই করা বই পড়া ; গুগল বা ইউটিউব থেকে জেনে নিন, কোন বই গুলো পড়লে সহজে কম্পিউটারে এক্সপার্ট হওয়া যাবে। পাশাপাশি সিনিয়রদের পরামর্শ নিতে পারেন, যারা সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন তাঁদের সুপরামর্শ একসেপ্ট করতে পারেন। এবং ফ্রিলান্সিং নিয়ে ইউটিউব টিপসও এক এক করে দেখতে থাকুন।
৩) যে কাজ গুলো পড়ে শিখবেন সেগুলো প্রেকটিক্যালি সম্পন্ন করা; যেগুলো শেখা হয়, সেগুলো বাস্তবে প্রয়োগের চেষ্টা করতে হবে, পারলে একাধিকবার ট্রাই করুন। এতে একটা কাজ শিখতে গিয়ে অন্যান্য কাজও ভালো আয়ত্তে আনতে পারবেন।
৪) অন্যের উপর পুরোপুরি ডিপেন্ড না করা; কেউ আপনাকে শিখিয়ে দেবে এমন ভরসায় না থেকে নিজ থেকে শেখা শুরু করুন। সময় কাজে লাগান, বসে থাকবেন না। একটা পথ বন্ধ হলে ভিন্ন পথ খুঁজুন। কম্পিউটার এমন একটি জিনিস যা অনলাইনে শেখা সম্ভব যদি আপনার পিসি থাকে এবং বেসিক হালকা ধারণা থেকে থাকে।
৫) বিরক্তের সময় অল্প বিনোদনে টাইম দিন; তথ্য ব্যবহারের সময় যা করা উচিত, শিখতে শিখতে বিরক্তবোধ হলে নাটক কিংবা অল্প খেলাধুলার ভিডিও দেখে বা কাছের লোকদের সাথে সময় দিয়ে মানসিক ফ্রেশনেস আনতে পারেন তবে মূল লক্ষ থাকতে হবে দৈনিক কিছু না কিছু শেখা, কম্পিউটার হলো এমন একটা বিষয় যা আজীবন শিখতে থাকলেও শেখার শেষ হবে না। তাই ফ্রি টাইম পেলেই শিখতে থাকুন।
৬) ডিজিটাল কম্পিউটারে গুরুত্ব দিন; কম্পিউটার নানা ধরনের আছে, এনালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, সুপার কম্পিউটার, পারসোনাল কম্পিউটার ইত্যাদি, তবে Digital Computer আমাদের ব্যক্তিগত কাজে লাগে বিধায় সে বিষয়ে বেশী ধারণা নিতে থাকুন।
৭) কিবোর্ড দিয়ে কাজ করতে না পারলে মাউস দিয়ে করুন; কিবোর্ড দিয়ে শর্ট কোড দিয়ে প্রোগ্রাম ওপেন থেকে যাবতীয় অনেক কাজ করা যায় তবে মাউজ দিয়ে ফল্ডার ওপেন করে একটা একটা করা ক্লিক করে কাজ করা যায় যা পড়ে পড়ে করা সম্ভব। কীবোর্ড সূত্র মনে না থাকলে Mouse দিয়ে কাজ সেড়ে ফেলুন।
৮) শুক্র শনি বা অফিস টাইম শেষে সময় দিন; যারা জব করেন তাঁদের জন্য ছুটির দিন ও অফিস খোলা থাকলে সন্ধ্যায় বা যখনই ফ্রি হবেন সেই সময় ইউটিউব দেকজে বা গুগলে পড়ে আগ্রহ থাকলে অনেক শেখা যায়।
৯) ইচ্ছা শক্তি বাড়ানো ও শেখায় অবহেলা রোধ; অলসতা করলে কোন কিছু করা সম্ভব না, তাই নিজে নিজেকে অনুপ্রেরণা যোগাতে হবে। নিজ দায়িত্বে জানার আগ্রহ বাড়াতে হবে। মানসিক প্রস্তুতি থাকলে কোন কিছুই অসম্ভব হয় না।
১০)
একটা কাজ অন্য কাজে
সাপোর্ট দেয়; কম্পিউটার এমন
একটা জিনিস যা একটা কাজ
আরেকটার সাথে জড়িত, ফটোশপের
কাজ শিখলে ভিডিও এডিটিংয়ে কাজে লাগে, ওয়েব
ডেভেলপমেন্ট এ কাজে লাগে,
তাছাড়া অসংখ্য কাজে লাগবে তাই
যেটি শিখবেন ভালোভাবে শিখবেন।
PC এর পূর্ণরূপ কি?
PC এর পূর্ণরূপ Personal Computer.
HTTP এর পূর্ণরূপ কি?
HTTP এর পূর্ণরূপ Hyper Text Transfer Protocol.


কোন মন্তব্য নেই