Header Ads

Header ADS

আর্টিকেল লিখে আয় করার সাইট


যেভাবে দক্ষ লেখালেখিতে ও নিউজ পড়ায় আগ্রহ বাড়াবেন


যেভাবে SR Shiddiq Academy নামে Blogspot শুরু হলো; 

লিখালিখিতে সেই ২০১৪ সালে থেকে বেশ আগ্রহী ছিলাম, যেখানে ২০১৬-২০১৮ সাল ফেইসবুকে বিসিএস গ্রুপ, ব্যাংক জব প্রিপারেশন গ্রুপ শিক্ষক/ প্রভাষক পদে নিয়োগ নিয়ে ধারাবাহিক পর্ব লিখতাম যেখানে ৫০-৬০ হাজার ব্যক্তির কাছে প্রতেক আর্টিক্যাল পৌঁছতো। 

দেখলাম ভালোই কমেন্ট সাড়া মিলছে, এতে বুঝতে পারলাম লেখা চালিয়ে যাওয়া  উচিৎ। ২০২১ সালে ইউটিউবে কথা বলা শুর করলেও ২০২২ এর দিকে সিলেটে বড় ভাই একজন ওয়েব সাইট খোলার তাগিদ দেন এর কারণ ছিল উনার সাইটে ১০-১৫ টা কলাম লিখেছিলাম যা বেশ ভালোই রিচ হতো। 

এতে নিজের একটা ওয়েবসাইট খুলে লেখালেখি করতে বার বার নক দিতেন, তখন বলছিলাম দুই এক বছর পর শুরু করবো, আগে আমার বিজনেস ইউটিউব দাড় করিয়ে নিই।

সেই থেকে নিয়ে বাড়তি নলেজ অর্জন করা শুরু করি, Domain Hosting এমনকি Landing Page ছাড়াও SEO ওয়েব ডেভেলপমেন্টের কাজ শেখা শুরু করি, ভাবলাম যাই করবো নিজে করবো, Website কিনবো না, নিজে তৈরী করবো যদিও Wordpress খুলে ডোমেইন Hosting - মাস পর ক্রিয়েট করবো।

এভাবে আরও অনেক আর্টিকেল লিখে আয় করার সাইট রয়েছে সেগুলোতে যুক্ত হবো, এগুলোতো ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছি একমাত্র এজেন্ট ব্যাংক চালু করার কারণে, সেখানে এমবিপিএলসি এর আউটলেটে -১০ ঘন্টা বসতে হয় তাই ভাবলাম এর ফাঁকে দৈনিক - ঘন্টা এভাবে অনলাইনে সময় দিবো, এতে যখন গ্রাহক থাকবে না তখন কম্পিউটারে টাইম দিলাম।

তাছাড়া মাসে গড় ১০ দিন (শুক্র-শনিবার সহ) বন্ধ থাকে, সেই সুবাদে এই ফ্রি টাইমও কাজে লাগলোশুধু তাই না, সন্ধ্যা পর সম্পূর্ণ ফ্রি থাকার সুযোগ পাওয়ায় এমন আগ্রহ বেড়েছে। যেখানে অন্যান্য জব করলে সকাল টা থেকে রাত টা পর্যন্ত অফিস যাতায়াতসহ অন্যান্য কাজে দিনের অধিকাংশ সময় চলে যেতো। এখানে কাছাকাছি বাসা, অফিস বাড়ি থাকায় সকল অপরচুনিটি কাজে লাগানোর বাড়তি সুবিধা পেয়েছি।

এভাবে দেশের অসংখ্য মানুষের কাছে এক জায়গায় বসে পৌঁছাতে পারবো সেই অনলাইন ব্যবহার করে, এতে আমার বিজনেস গ্রাহকসহ দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব। যদি আপনাদের পড়ার আগ্রহ বেশী থাকে তাহলে এমন শিক্ষনীয় উদ্যোগ চলমান রেখে বিভিন্ন অজানা বিষয় তুলে ধরার সুযোগ পাবো। আজ এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আরেকটি পর্বে, অন্য কোন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, খোদা হাফেজ।



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.